info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

মাদারীপুরে "টাইফয়েড টিকাদান বিষয়ক সাংবাদিকবৃন্দের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে "টাইফয়েড টিকাদান বিষয়ক সাংবাদিকবৃন্দের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুরে "টাইফয়েড টিকাদান বিষয়ক সাংবাদিকবৃন্দের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” উপলক্ষে জেলায় কর্মরত সংবাদকর্মীদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনেে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

মাদারীপুর জেলা প্রশাসক, মোছা: ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে ও সহকারী জেলা তথ্য কর্মকর্তা বেনজীর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।

এসময় বক্তারা বলেন, টাইফয়েড একটি সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। তাই জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম সফল করতে সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব, ক্যাম্পেইনের সময়সূচি ও তথ্য প্রচারের কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নিগার সুলতানা, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ভাস্কর সাহা, গনযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) কাজী শাম্মীনাজ আলম, মাদারীপুর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: সরদার মোহাম্মদ খলিলুজ্জামান , স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, উপসচিব ও পৌর প্রশাসক মুহাম্মদ হাবিবুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।