মাহবুব পিয়াল,ফরিদপুর :
ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির চৌধুরী নায়াব ইউসুফ সৌজন্য সাক্ষাৎ করেছেন এ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবদুত তাওয়াব-এর সঙ্গে। শনিবার দুপুর ১২ টার দিকে নব নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ শহরের লক্ষ্মীপুর এলাকার ধোপাবাড়ি সড়কস্থ অধ্যাপক আবদুত তাওয়াবের বাড়িতে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় চৌধুরী নায়াব ইউসুফের সাথে বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । তারা জানান, নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ সৌজন্য সাক্ষাৎ করতে দুপুর ১২ টার দিকে অধ্যাপক আবদুত তাওয়াবের বাড়িতে যান। চৌধুরী নায়াব ইউসুফ তার কাছে সাহায্য ও পরামর্শ চেয়ে বলেন, আমি সকলের এমপি হতে চাই। আমি আপনার সহযোগিতা ও পরামর্শ চাই। এসময় অধ্যাপক আবদুত তাওয়াব- নায়াবা ইউসুফের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নব নির্বাচিত সংসদ সদস্যকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
এ সময় জামাত নেতৃবৃন্দ বলেন চৌধুরী নায়াব ইউসুফ অধ্যাপক তাওয়াব স্যারেরর সাথে দেখা করার জন্য ফোন করেন। পরে তিনি সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। প্রায় আধা ঘন্টা যাবৎ দুই নেতা পরস্পর মতবিনিময় করেন।
এ সময় তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি ফরিদপুরবাসীর সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
পরে আঙুর, মাল্টা এবং দুই ধরনের মিষ্টি দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।
প্রসঙ্গত: সদর উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর–৩ আসনে ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট বিজয়ী হন বিএনপি প্রার্থী নায়াব ইউসুফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুত তাওয়াব পান ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট।