info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

পল্লী কবির মৃত্যুবার্ষিকী পালিত

পল্লী কবির মৃত্যুবার্ষিকী পালিত
Save to Wishlist
পল্লী কবির মৃত্যুবার্ষিকী পালিত
মাহবুব পিয়াল,ফরিদপুর:

পল্লী কবি জসীম উদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী  উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে দোয়া মাহফিল ইফতারের  আয়োজন করা হয়।

শনিবার(১৪ মার্চ)  বিকেলে ফরিদপুর শহরের পৌরসভা সংলগ্ন সাহিত্য পরিষদের নিজস্ব মিলনায়তনে

এই আলোচনা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়


অনুষ্ঠানের  ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর  আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন  সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, মফিজ ইমাম মিলন , ডাক্তার এজাজ হাসান, অধ্যাপক সোহরাব হোসেনঅধ্যাপক মো. ইয়াসিন, কবি নেহাল আহমেদ, কাকলি গুহ কেয়া  ফরিদপুর সাহিত্য সংস্কৃতি   উন্নয়ন সংস্থার সদস্য সচিব হাসানউজ্জামান। 

 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  বাচিক শিল্পী রেজাউল করিম অনুষ্ঠানে  পল্লী কবি জসীমউদ্দীনের পুত্রবধূ এবং  নাতনি  উপস্থিত ছিলেন। 

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা সাহিত্যে গ্রামীণ জীবনের সহজ-সরল সৌন্দর্য, মানুষের সুখ-দুঃখ, প্রেম-বিরহ সংস্কৃতিকে কবিতায় জীবন্ত করে তুলেছিলেন জসীমউদ্দীন। 


কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন দিদারুল কবির মনি,মাহফুজ খান বাদল, মাসুম বিল্লাহ, আব্দুর রাজ্জাক রাজা, মনোতোষ বাইন, আব্দুল সামাদ মিয়া, মোজাহিদ মোল্লা, বকশি আনোয়ার জসীমউদ্দীন   মধুবালা জসীমউদ্দীন ইফতার দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়




Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!