info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরে জমি জবরদখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

ফরিদপুরে জমি জবরদখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
Save to Wishlist
ফরিদপুরে  জমি জবরদখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর শহরের গোয়ালচামট ওয়্যারলেস পাড়া  এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান চৌধুরী তার মালিকানাধীন জমি জবরদখলের চেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন

রবিবার (২১ জুন) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

লিখিত বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী জানান, গোয়ালচামট মৌজার এস.. ১২০১ ১২০৩ নম্বর দাগভুক্ত ২৪ শতাংশ জমির বৈধ মালিক তিনি জমিটির মালিকানা প্রমাণে প্রয়োজনীয় দলিল, খতিয়ান, পর্চাসহ সকল কাগজপত্র তার কাছে সংরক্ষিত রয়েছে তিনি ২০০৯ সালে দলিলমূলে জমিটি ক্রয় করেন এবং পরবর্তীতে পারিবারিক ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় জমিটি নিজের নামে ফিরিয়ে নেন দীর্ঘদিন ধরে তিনি তার পূর্বসূরিরা জমিটি ভোগদখল করে আসছেন এবং নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করছেন বলেও উল্লেখ করেন

তিনি অভিযোগ করেন, উক্ত জমি নিয়ে ভিপি ইউসুফের ভাইদের সঙ্গে একটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে মামলার রায় ঘোষণার আগেই গত ১৭ জুন বিকেলে ৩০ থেকে ৩৫ জনের একটি দল তার জমিতে জোরপূর্বক প্রবেশ করে সময় তারা টিনের বেড়া ভেঙে ফেলে, কয়েকটি গাছ কেটে দেয় এবং বেড়ার টিন খুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান চৌধুরী দাবি করেন, রাজনৈতিক প্রভাব পেশিশক্তি ব্যবহার করে একটি পক্ষ তার জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে এর ফলে তিনি নিজের বৈধ সম্পত্তি ভোগদখল ব্যবহার করতে বাধাগ্রস্ত হচ্ছেন বিষয়টি নিয়ে তিনি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ জানালেও এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমির মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র যাচাই-বাছাই করে নিরপেক্ষ তদন্ত পরিচালনা, জমি দখলমুক্ত করা, প্রকৃত মালিকানা নিশ্চিত করা, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান

সংবাদ সম্মেলনে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!