মো. আনোয়ার হোসাইন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল সদর বাজারে ৩’শ বস্তা ইউরিয়া সারসহ ১টি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ। তাড়াইল সদর বাজারের এনায়েত সুপার মার্কেটের সামনে এ গাড়িটি জব্দ করা হয়।তাড়াইল
থানা সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১২ টায় স্থানীয় লোকজন সারের বস্তা
ভর্তি একটি ট্রাক আটক করে থানায় খবর পাঠালে এসআই লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স
নিয়ে
তাড়াইল বাজার এনায়েত সুপারমার্কেটের সামনে থেকে ৩০০ বস্তা সারসহ ট্রাকটি
জব্দ করে
থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, সারের বস্তা ভর্তি ট্রাকটি স্থানীয় লোকজন আটকিয়ে থানায় খবর দিলে আমরা সারসহ ট্রাকটি জব্দ করি। এসময় সারের প্রমাণ হিসেবে দেওয়াটি এন্টারপ্রাইজ নামে একটি দোকানের নামে ভাউচার পাওয়া যায়, যার ঠিকানা ধলা ইউনিয়নের সেকান্দরনগর বাজারে। ট্রাক সহ ৩’শ বস্তা ইউরিয়া সার থানায় আটক রয়েছে। দেওয়াটি এন্টারপ্রাইজের মালিকের অনুসন্ধান চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি আবুবক্কর সিদ্দিকী বলেন, জব্দকৃত সারের মালিক ও সারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় ও তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমানকে মৌখিক নির্দেশনা দিয়েছি।