মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর প্রেসক্লাবের উদ্যোগে সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের মাদারীপুর জেলা প্রতিনিধি মরহুম শাহজাহান খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার রাতে মাদারীপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের সাংবাদিকতা, পেশাগত সততা ও সমাজে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম মুন্সী এবং মরহুম শাহজাহান খানের ছোট ভাই শাহাদাত হোসেন।
মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি অলিউল আহসান কাজল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল রিজভী, সহ-সভাপতি সাব্বির হোসাইন আজিজ, আরাফাত হাসান ও রিপন চন্দ্র মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর হোসেন তামিম, নাজমুল হক ও শাহাদাত হোসেন জুয়েল, দপ্তর সম্পাদক আরিফুর রহমান মোল্লা, ক্রীড়া সম্পাদক গোলাম আযম ইরাদ, সাহিত্য সম্পাদক রাকিব হাসান, সদস্য আবুল হাসান সোহেল, সাংবাদিক জসিম মিয়া, ইসলামিক টিভির জেলা প্রতিনিধি মীর ইমরান, মোহনা টিভি অনলাইন প্রতিনিধি ইসমাইল খান, বাংলা টিভি অনলাইন প্রতিনিধি মেহেদী হাসান বাবুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।
স্মরণসভা শেষে মরহুম শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা তাঁর আদর্শ, নিষ্ঠা ও পেশাদারিত্ব অনুসরণ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং গণমাধ্যমের মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।