info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

লালমনিরহাট সিমান্তে বিজিবি’র অভিযান: ইয়াবা, ইস্কাপ ও মোটরসাইকেল জব্দ

লালমনিরহাট সিমান্তে বিজিবি’র অভিযান: ইয়াবা, ইস্কাপ ও মোটরসাইকেল জব্দ
লালমনিরহাট সিমান্তে বিজিবি’র অভিযান: ইয়াবা, ইস্কাপ ও মোটরসাইকেল জব্দ

​আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

‎লালমনিরহাট সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ইস্কাপ সিরাপ এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

‎গতকাল বুধবার (১০ জুন) গংগারহাট বিওপির টহলদল এই অভিযান পরিচালনা করে।

‎​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে ফুলবাড়ী থানার উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪৪৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

‎​এদিকে, একই দিন সন্ধ্যায় বিদ্যাবাগিস এলাকায় আরেকটি অভিযানে একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে ২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ এবং ১টি সুজুকি ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মাদক ও মোটরসাইকেলের সর্বমোট সিজার মূল্য ২ লক্ষ ৪৪ হাজার ৩০০ টাকা।

‎​লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি’র এই মাদক বিরোধী কঠোর অবস্থান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পলাতক চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।