মো. আনোয়ার হোসাইন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ
সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে
বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কিশোরগঞ্জের তাড়াইল
উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন
করেছেন।
০৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় “আগে হবে পে-স্কেল-পরে হবে নির্বাচন” স্লোগানে স্লোগানে তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
তাড়াইল উপজেলা সরকারি চাকরিজীবী কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আয়োজনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা মাধ্যমিক অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ।
এসময় উপস্থিত বক্তারা বলেন, বর্তমান স্কেলে যে বেতন পান তা দিয়ে সংসার চালানো অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে। বাজারের দ্রব্যমূল্য ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় নিত্যদিনের খরচ বহন করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তারা আরো বলেন, বৈষম্যহীন ৯ম পে-স্কেলের জন্য একটি কমিটি গঠন হয়ে সরকারের নিকট চিঠি দিয়েছে। কিন্তু সরকার তা এখনো বাস্তবায়ন করছে না।

বক্তারা
তখন হুশিয়ার করে আরো বলেন, বর্তমান সরকার যদি দ্রুত সময়ের ৯ম পে-স্কেলের
গেজেট প্রকাশ না করে, তবে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে আরও কঠোর
আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন শেষে কর্মচারীরা তাদের দাবি পুনর্ব্যক্ত করেন।