info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ফরিদপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ফরিদপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
ফরিদপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মাহবুব পিয়াল,ফরিদপুর: 
ফরিদপুরের অন্যতম স্বনামধন্য নারী শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সংগীত,পতাকা উত্তোলন ও বেলুন, ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন। 


ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুস্মিতা সাহার সভাপতিত্বে ফরিদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন ,সহকারী প্রধান শিক্ষক মাওলানা ওমর ফারুকসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এর আগে আমন্ত্রিত অতিথিদের ব্যাজ প্রদান ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে মশাল দৌড়, ক্রীড়া শপথ, মার্চ পাস্ট ও ডিসপ্লে প্রদর্শন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপরে শুরু হয়  যেমন খুশি সাজো প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের আমন্ত্রণীত অতিথি ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।