ঢাবি প্রতিনিধি:
ঢাকা
বিশ্ববিদ্যালয় ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়
প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. সাফিন আল মাহমুদ খান সিফাত চ্যাম্পিয়ন
এবং গণিত বিভাগের শিক্ষার্থী মো. তামিম মাহমুদ রানার্স-আপ হয়েছেন। ঢাকা
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ ০৩ এপ্রিল
২০২৬ শুক্রবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ
উপস্থিত ছিলেন।
খেলা শেষে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ড.
মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়া’র
সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস্
কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, ডাকসু’র ভিপি সাদিক কায়েম,
ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ,
শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া-সহ বিভিন্ন
হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।