আবুহাসান (আকাশ), লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে আহত ভাতিজা আখতারুজ্জামান (২৮) নিহত হয়েছেন।
শুক্রবার
(৩ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার
মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত চাচা আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে
হাতীবান্ধা থানা পুলিশ।
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের
রফিকুল ইসলামের ছেলে আখতারুজ্জামানের সঙ্গে তার চাচা আব্দুল মতিন ও
মনিরুজ্জামানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার (২
এপ্রিল) দুপুরে এই নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মতিন লাঠিসোঁটা নিয়ে
ভাতিজার ওপর হামলা চালায়।
গুরুতর
আহত অবস্থায় আখতারুজ্জামানকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ
করেন।
এ ঘটনায় স্থানীয়রা
অভিযুক্ত আব্দুল মতিনকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে। হাতীবান্ধা থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, একজন অভিযুক্তকে গ্রেপ্তার
করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
