নোয়াখালী প্রতিনিধি:
উৎসবমুখর
ও প্রাণবন্ত পরিবেশে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেডের
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শুক্রবার
(৩ এপ্রিল) দিনব্যাপী ফেনী পিটিআই মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ
করেন ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় খেলাধুলা,
হাস্যোজ্জ্বল পরিবেশ ও পারস্পরিক সম্পৃক্ততায় মুখর হয়ে ওঠে পুরো মাঠ এলাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সার্কেলের মহাব্যবস্থাপক (অডিট) মো.ইখতিয়ার উদ্দিন।
দিনব্যাপী
বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও
সহকর্মীদের আন্তরিক সহযোগিতায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। খেলাধুলার মাধ্যমে
সহমর্মিতা, পারস্পরিক সম্পর্ক ও দলগত চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত
হয়েছে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানের শেষপর্বে বিজয়ীদের হাতে পুরস্কার
তুলে দেন প্রধান অতিথি। এতে অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা ও
কর্মস্পৃহা সৃষ্টি হয়।
সফল এ আয়োজনের জন্য ফেনী অঞ্চলের অঞ্চল
প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহ জালালসহ সংশ্লিষ্ট সকলের প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের
আয়োজন কর্মীদের মাঝে সম্প্রীতি, সুসম্পর্ক ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।