info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশের যুব কর্মসংস্থানের পথরেখা বিষয়ক সেমিনার

বাংলাদেশের যুব কর্মসংস্থানের পথরেখা বিষয়ক সেমিনার
Save to Wishlist
বাংলাদেশের যুব কর্মসংস্থানের পথরেখা বিষয়ক সেমিনার

ঢাবি প্রতিনিধি:                                 
ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগের উদ্যোগে  `Intergenerational Dialogue: Pathways for Youth Employment in Bangladesh’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার আজ ২৮ জুন ২০২৬ রবিবার অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক আবু হাসানাত মোহাম্মদ কিশোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।  ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক শাফায়েত সুলতান স্বাগত বক্তব্য দেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির  নিউইয়র্কস্থ মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের সাবেক পরিচালক ড. সেলিম জাহান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অর্থনীতি বিভাগের  অধ্যাপক ড. এম নিয়াজ আসাদুল্লাহ , উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা ও ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের চেয়ারম্যান মামুন রশীদ প্যানেল আলোচনায় অংশ নেন। ১২তম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান শাহান ও ১৩তম ব্যাচের শাহরীমা এহসান ইমরা অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্সসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে, যাতে তারা ভবিষ্যতের কর্মবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তঃপ্রজন্ম সংলাপ থেকে গুরুত্বপূর্ণ নীতিগত প্রস্তাবনা উঠে আসবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এসব সুপারিশ বাস্তবায়ন ও প্রয়োজনীয় ক্ষেত্রে সরকারের কাছে উপস্থাপনের উদ্যোগ গ্রহণ করবে।
মূল প্রবন্ধে অধ্যাপক ড. সেলিম জাহান বলেন, বিশ্বব্যাপী কর্মসংস্থানের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং এর সঙ্গে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেন, বিশ্ব জনসংখ্যার প্রায় ১৬ শতাংশ তরুণ। তবে বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর হার প্রায় ৩০ শতাংশ। তাই দেশের উন্নয়নের কেন্দ্রে যুব কর্মসংস্থানকে স্থান দিতে হবে। তিনি কর্মসংস্থানের ক্ষেত্রে পরিমাণগত অর্জনের পাশাপাশি গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!