ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ-কে সংবর্ধনা জানিয়েছে এস.এস.সি ১৯৮৪ ব্যাচ এর সহপাঠি বন্ধুরা ।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে শহরের ঝিলটুলী এলাকার মেহজাবান পার্টি সেন্টারে এক আন্তরিক সংবর্ধনা ও বন্ধু আড্ডার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এস.এস.সি ১৯৮৪ ব্যাচের সহপাঠীরা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে মোঃ আফজাল হোসেন খান পলাশকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় বক্তারা বলেন, একজন সহপাঠীর গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়া শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো ব্যাচের জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, তিনি তাঁর দক্ষতা, সততা ও অভিজ্ঞতার মাধ্যমে ফরিদপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সংবর্ধনার জবাবে জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ বলেন, বন্ধুদের এমন আন্তরিক ভালোবাসা ও সম্মাননা তাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আজীবন এই বন্ধনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময়, গানের আসর ও প্রাণবন্ত বন্ধু আড্ডা এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।