মাদারীপুর প্রতিনিধি:
এবারের
২০২৬ এর নির্বাচন হবে বাংলাদেশের গণ মানুষের কাছে ভাতের অধিকার ভোটের
অধিকার ফিরিয়ে আনার নির্বাচন। এবারের নির্বাচন হবে সংস্কারের নির্বাচন
সোমবার বিকেলে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত মাদারীপুর ২ আসনে মুফতি আব্দুস
সোবাহান এর রিক্সা মার্কার নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে বক্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আল্লামা মামুনুল হক এসব
কথা বলেন।
তিনি আরো বলেন এ দেশের মানুষ ভাতের অধিকার পায় নাই
ভোটের অধিকার পায় নাই। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। তরতাজা যুবক
সন্তানরা গুমের শিকার হয়েছে।
এসময় অন্যদের মাঝে
বক্তব্য রাখেন মাদারীপুর ২ আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী বাংলাদেশ
খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মুফতি আব্দুস সোবাহান , মাদারীপুর-৩ আসনের
প্রার্থী রফিকুল ইসলাম, খেলাফত মজলিস এর জেলা সেক্রেটারি ইব্রাহিম খলিল
,বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মেজবাউর রহমান, বাংলাদেশ
জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান, জেলা জামায়াতের
সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন প্রমুখ।
সোমবার বিকেল থেকে মাদারীপুর লেকেরপাড় স্বাধীনতা অংগন কানায় কানায় ভরে যায়।