info@desherkhabor24.com

01923-772433

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

01923-772433

মাদারীপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ গণমিছিল ও সমাবেশ

Save
Link Copied!
মাদারীপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ গণমিছিল ও সমাবেশ

মাদারীপুর প্রতিনিধি:

জুলাই সনদ ও গণভোটে দেওয়া জনগণের রায় বাস্তবায়নের দা‌বি‌তে মাদারীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ‌নিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় জেলা শহরের ইটেরপুল মাইক্রোস্টান্ডে সমাবেশ করেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। 
পরে সেখান থেকে গণমিছিল শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, এনসিপির কেন্দ্রীয় ও জেলা নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 
সমাবেশে মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের সদস্য কাজী আবুল বাশার, কেন্দ্রীয় বাংলা‌দেশ খেলাফত মজলিসের সদস্য আব্দুস সোবহান, কেন্দ্রীয় এনসিপির সদস্য হাফেজ মোহাম্মদ হাসিবুল্লাহ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এনায়েত হোসেনসহ অনেকেই। 
বক্তারা বলেন, জুলাই সনদ ও গণভোটে দেওয়া জনগণের রায় বাস্তবায়ন না করলে আবারও রাজপথে নামবে জনগণ। তখন আপনারা পালাবার জায়গা পাবেন না। ফ্যাসিস্ট সরকারের এমপি-মন্ত্রীরা ভারতে পালিয়েছে কিন্তু আপনাদের জায়গা দিবে না। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। অন্যথায় বিএনপি সরকারকে উলঙ্গ করে ছাড়াও হুশিয়ারি দেন বক্তারা।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!