info@desherkhabor24.com

01923-772433

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

01923-772433

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

Save
Link Copied!
লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর তিনটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গতকাল ০১ জুলাই (বুধবার) বিকেলে ও রাতে লালমনিরহাট ১৫ বিজিবির অধীনস্ত কুড়িগ্রামের ফুলবাড়ী এবং লালমনিরহাটের আদিতমারী সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

‎​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গংগারহাট, অনন্তপুর ও দিঘলটারী বিওপির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৩৮২ পিস ভারতীয় ইয়াবা, ৫৬০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার ৬০০ টাকা।

‎লালমনিরহাট ​১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, মাদক চোরাচালান চক্রের সাথে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবির এই কঠোর নজরদারি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!