info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন অনুষ্ঠিত
Save to Wishlist
ফরিদপুরে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

মাহবুব পিয়াল, ফরিদপুর:
ব্যক্তিগঠন, ইসলামী শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন’—এই স্লোগানকে সামনে রেখে  ছাত্র জমিয়ত বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৩ টায় ফরিদপুরের ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া শামছুল উলুম মাদ্রাসার সভাকক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
 ছাত্র জমিয়ত বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মাজহারুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হুসাইন কাসেমী। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির।
এ সময় বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী মহাসচিব এবং বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি কামরুজ্জামান, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি জাকির হুসাইন কাসেমী, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, বাংলাদেশ ছাত্র জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আব্দুল্লাহ আল মামুন সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
অধিবেশনে বক্তারা ইসলামী শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় তরুণ ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!