info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাম-রুবেলার দিনব্যাপী টিকাদান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাম-রুবেলার দিনব্যাপী টিকাদান কর্মসূচি
Save to Wishlist
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাম-রুবেলার দিনব্যাপী টিকাদান কর্মসূচি

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে কলাভবন সংলগ্ন  বটতলায় হাম-রুবেলার দিনব্যাপী টিকাদান কর্মসূচি আজ ০৭ মে ২০২৬ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার শুভেচ্ছা বক্তব্য দেন।  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা (অঞ্চল ১) ডা. ফারিয়া ফয়েজ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কার্যালয়ের টিকাদান কর্মসূচির মেডিকেল অফিসার ডা. মো. রেজাউল হুসাইন অনুষ্ঠানে  বক্তব্য রাখেন। 

উল্লেখ্য, দিনব্যাপী এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ৫ বছরের কম বয়সী শিশুদের জরুরি ভিত্তিতে হাম-রুবেলার টিকা দেওয়া হয়। 

 


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!