info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ঢাবি টিএসসিতে ৪৯তম বিশেষ বিসিএস কর্মকর্তাদের গেট টুগেদার

ঢাবি টিএসসিতে ৪৯তম বিশেষ বিসিএস কর্মকর্তাদের গেট টুগেদার
Save to Wishlist
ঢাবি টিএসসিতে ৪৯তম বিশেষ বিসিএস কর্মকর্তাদের গেট টুগেদার

ঢাবি প্রতিনিধি:
৪৯তম বিশেষ বিসিএস কর্মকর্তাদের গেট টুগেদার গত ১২ জুন ২০২৬ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সুপরিচিত শিক্ষা প্ল্যাটফর্ম লাইভ এমকিসিউ ও জেনেসিস বিসিএস কেয়ারের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ৪৯তম বিশেষ বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তা হিসেবে দেশ ও জাতির প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। জাতির প্রত্যাশা পূরণে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে তাদের কাজ করতে হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৪৯তম বিশেষ বিসিএসে সুপারিশপ্রাপ্তদের নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!