info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

সীমান্তে বিজিবি'র সতর্কতা জারি; টহল জোরদার

সীমান্তে বিজিবি'র সতর্কতা জারি; টহল জোরদার
সীমান্তে বিজিবি'র সতর্কতা জারি; টহল জোরদার
আবুহাসান (আকাশ), লালমনিরহাট:
আসন্ন ঈদুল আজহা এবং পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় লালমনিরহাট সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে ১৫ বিজিবি ব্যাটালিয়ন। অবৈধ অনুপ্রবেশ এবং গরু চোরাচালান রোধে সীমান্ত এলাকায় টহল তৎপরতাও কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে।
আজ ০৯মে (শনিবার) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। ১৫ বিজিবি জানায়, নিয়মিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের পাশাপাশি বর্তমানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। বিশেষ করে কোরবানির ঈদকে সামনে রেখে ভারতীয় গরুর অবৈধ প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন: "সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সবসময় আপসহীন। পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সময়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন যেন না ঘটে, সেজন্য আমরা বাড়তি সতর্কতা জারি করেছি। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও মাইকিং করে সজাগ থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।"
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ১৫ বিজিবির আওতাধীন সব সীমান্ত পয়েন্টে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন বলে তিনি জানান।