info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

লালমনিরহাটে ২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

লালমনিরহাটে ২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
লালমনিরহাটে ২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
আবুহাসান (আকাশ), লালমনিরহাট:
‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর বিশেষ অভিযানে ২ কেজি ভারতীয় গাঁজাসহ মোছাঃ রুবিনা খাতুন (৪০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। 
‎আজ শুক্রবার (৮ মে) বেলা ১১টা ২০ মিনিটে লালমনিরহাটের কর্নপুর মাঠের পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
‎​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কর্নপুর সীমান্ত এলাকায় অভিযান চালায় ১৫ বিজিবি’র একটি বিশেষ টহলদল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটক রুবিনা খাতুন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার গোড়কমন্ডল গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৭ হাজার টাকা।
‎এ বিষয়ে ​১৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আটক আসামির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করে মাদকসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও মাদক নির্মূলে বিজিবি’র এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।