আবুহাসান (আকাশ), লালমনিরহাট:
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর উদ্যোগে সীমান্ত এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ রোববার (২৬ এপ্রিল) সকালে মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলম ও পেন্সিলসহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।
বিজিবির জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
তিনি বলেন, "ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক দায়িত্ব পালনে বদ্ধপরিকর। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।"
সীমান্ত এলাকার শিক্ষা ও জীবনমান উন্নয়নে বিজিবির এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।