info@desherkhabor24.com

01923-772433

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

01923-772433

লাকড়ির স্তূপে লুকিয়ে থাকা সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

Save
Link Copied!
লাকড়ির স্তূপে লুকিয়ে থাকা সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

মাদারীপুর প্রতিনিধি:

রান্নার প্রস্তুতি নিতে গিয়ে লাকড়ি তুলতেই লুকিয়ে থাকা বিষধর সাপের ছোবলে প্রাণ গেল খাদিজা বেগম (২৪) নামে এক গৃহবধূর।

মঙ্গলবার সকাল ৭টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর কোলচরি (সস্তাল) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা বেগম ওই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে এবং জাকির বেপারীর স্ত্রী।

স্বজনরা জানান, সকালে রান্নার জন্য লাকড়ি-খড়ি আনতে রান্নাঘরে গেলে লাকড়ির স্তূপে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার হাতে ছোবল দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিহাব উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতাল পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!