info@desherkhabor24.com

01923-772433

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

01923-772433

ঢাবি দিবস উপলক্ষে ‘চারুকলা অনুষদের অর্জন ও অবদান শীর্ষক’ আলোচনা

Save
Link Copied!
ঢাবি দিবস উপলক্ষে ‘চারুকলা অনুষদের অর্জন ও অবদান শীর্ষক’ আলোচনা

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের উদ্যোগে ‘চারুকলা অনুষদের অর্জন ও অবদান’ শীর্ষক বক্তৃতা আজ ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বক্তৃতার আয়োজন করা হয়। 
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রাফিক ডিজাইন বিভাগের অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। ভাস্কর্য বিভাগের অধ্যাপক এ এ এম কাওসার হাসান অনুষ্ঠান সঞ্চালন করেন। 
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম জাতীয় জীবনে চারুকলা অনুষদের গুরুত্ব তুলে ধরে বলেন, এই অনুষদ ঐতিহাসিকভাবে বাংলা নববর্ষ উদযাপন ও আনন্দ শোভাযাত্রার মতো জাতীয় অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এছাড়া, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এই অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের অবদান রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি বলেন, এই ধারা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ আরও উন্নত করতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য তিনি  চারুকলা অনুষদের প্রতি আহ্বান জানান।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!