info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

শাশুড়ীকে বাচ্চাকে নিতে বলায় মারধর ও নির্যাতনের শিকার

শাশুড়ীকে বাচ্চাকে নিতে বলায় মারধর ও নির্যাতনের শিকার
শাশুড়ীকে বাচ্চাকে নিতে বলায় মারধর ও নির্যাতনের শিকার

আবুহাসান (আকাশ), হাতীবান্ধা লালমনিরহাটঃ

সংসারের কাজের চাপে কোলের শিশু সন্তানকে একটু সামলাতে বলায় নির্মম নির্যাতনের শিকার হয়েছেন নাসরিন আক্তার (২২) নামে এক গৃহবধূ। শাশুড়ি ও দেবরের সম্মিলিত মারধরে গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ইফতারের পর শিশু সন্তানকে নিয়ে গৃহস্থালি কাজ করতে হিমশিম খাচ্ছিলেন নাসরিন। ইফতার পরবর্তী ব্যস্ততার মাঝে কাজ শেষ করতে সমস্যা হওয়ায় তিনি তার শাশুড়ি রেজিনা বেগমকে অনুরোধ করেন বাচ্চাটিকে কিছুক্ষণ কোলে নিতে। এই সামান্য অনুরোধেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শাশুড়ি রেজিনা বেগম ও দেবর জিয়ারুল। একপর্যায়ে তারা নাসরিনের ওপর চড়াও হন এবং তাকে এলোপাতাড়ি মারধর করেন।


নাসরিন আক্তার হাতীবান্ধার পূর্ব সারুডুবি এলাকার আইয়ুব আলীর মেয়ে। দুই বছর আগে পশ্চিম বেজগ্রাম এলাকার রেজাউলের সাথে তার বিয়ে হয়। ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শাশুড়ি ও দেবর বিভিন্ন অজুহাতে নাসরিনের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। গতকালের ঘটনা সেই ধারাবাহিক নির্যাতনেরই এক চরম বহিঃপ্রকাশ।


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবিতে নাসরিনের পরিবারের পক্ষ থেকে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের প্রস্তু

তি চলছে।