info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

যশোরে পৃথক ঘটনায় দুই শিশু ধর্ষণের শিকার

যশোরে পৃথক ঘটনায় দুই শিশু ধর্ষণের শিকার
যশোরে পৃথক ঘটনায় দুই শিশু ধর্ষণের শিকার

শাহারুল ইসলাম ফারদিন, যশোর প্রতিনিধি:

যশোরে ৭ ও ৮ বছর বয়সী দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। পৃথক ঘটনায় অভয়নগরের ৮ বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী (৩৪) কে আটক করেছে পুলিশ। অপরদিকে যশোর শহরে ৭ বছর বয়সী এক শিশুকে ভাড়া বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার নানির আপন ভাই হাফিজুল (৪০) এর বিরুদ্ধে, যিনি এখনও পলাতক।

অভয়নগরের ঘটনায় শিশুটি খুলনা থেকে ফুফুর বাড়িতে বেড়াতে এসে অসুস্থ হয়ে পরিবারের কাছে প্রকাশ করে যে, ১২ ফেব্রুয়ারি তাকে প্রতিবেশী নজরুল গাজী ধর্ষণ করেছে। শিশুটির ফুফু পুলিশকে বিষয়টি জানালে, রাত ৮টার দিকে ক্লিনিকে কৌশলে নজরুলকে ডাকা হয়। স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। শিশুটি জানিয়েছে, ধর্ষণের পর নজরুল তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল, যার কারণে বিষয়টি দীর্ঘদিন গোপন রেখেছিল। আটক নজরুল পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

যশোরের অভয়নগর এবং সদর উপজেলায় মাত্র এক রাতের ব্যবধানে সাত ও আট বছরের দুই অবুঝ শিশু নৃশংস ধর্ষণের শিকার হয়েছে। আত্মীয়তার পবিত্র সম্পর্ককে পুঁজি করে এবং বেড়াতে নেওয়ার প্রলোভন দেখিয়ে পৈশাচিক এই লালসা চরিতার্থ করেছে দুই পাষণ্ড। এই পৃথক দুই ঘটনায় এক অভিযুক্তকে জনতা আটকে পুলিশের হাতে তুলে দিলেও অপরজন বর্তমানে পলাতক রয়েছে।

যশোরের অভয়নগরে আট বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত নজরুল সম্পর্কে শিশুটির 'নানা' এবং পেশায় একজন দিনমজুর। ঘটনার ১৬ দিন পর গত সোমবার (২ মার্চ) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ক্লিনিক থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি নিজ বাড়িতে শিশুটিকে ধর্ষণ করে নজরুল এবং বিষয়টি কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়। গত সোমবার সকালে শিশুটি তার ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে চিকিৎসার জন্য ক্লিনিকে নেওয়া হলে কর্তৃপক্ষ ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে। এরপর কৌশলে অভিযুক্তকে ডেকে এনে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে সোমবার (২ মার্চ) তাকে পুলিশে সোপর্দ করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছে।

অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান জানান, আটক নজরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

অন্যদিকে, যশোর সদর উপজেলার নাজির শংকরপুর এলাকায় বেড়ানোর কথা বলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার নানির আপন ভাই হাফিজুলের (৪০) বিরুদ্ধে। সোমবার (২ মার্চ) দিবাগত রাতে যশোর মেডিকেল কলেজ সংলগ্ন একটি ভাড়া বাসায় এই জঘন্য ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত হাফিজুল তার আপন ভাগ্নি-পুতিকে বেড়ানোর কথা বলে নির্জন বাসায় নিয়ে গিয়ে এই পৈশাচিক কাজ চালায়। পরদিন সকালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।


হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হাবিবা সুলতানা ফোয়ারা জানিয়েছেন, শিশুটির শরীরে গুরুতর জখম ও রক্তক্ষরণ হয়েছে। অভিযুক্ত হাফিজুল সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং ঘটনার পর থেকেই সে পলাতক।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ফারুক আহমেদ জানিয়েছেন, পুলিশ অভিযুক্তকে আটকে অভিযান চালাচ্ছে এবং মেডিকেল রিপোর্ট পাওয়ার পর কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



: