info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
Save to Wishlist
ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি:
“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা সিভিল সার্জনের কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়,শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে ফরিদপুর জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো কামরুল হাসান মোল্লা। 
এ সময় ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা পরিষদ ফরিদপুরের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ,  জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, বিএমএ ফরিদপুরের সভাপতি ডা: মোস্তাফিজুর রহমান শামীম, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের আহবায়ক আওলাদ হোসেন বাবর, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, মহানগর যুবদলের সাধারন সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আলী আকবর বিশ্বাস, বেসরকারি হাসপাতালে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের  সাধারণ সম্পাদক  সৈয়দ আদনান হোসেন অনু, ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু, জেলা খাদ্য কর্মকর্তা আজমল ফুয়াদ , জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সেনেটারি ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ বজলুর রশিদ খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!