info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু

ফরিদপুরে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু
ফরিদপুরে আনুষ্ঠানিক ভাবে  নির্বাচনী প্রচার-প্রচারণা  শুরু

মাহবুব পিয়াল,ফরিদপুর: 
ফরিদপুর সদর -৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত  সংসদ সদস্য প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আনুষ্টানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা  শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২জানুয়ারি) বিকাল ৪টায় ফরিদপুর শহরের কোট চত্বর এলাকা থেকে শত শত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শহরের প্রধান সড়কে এই প্রচার-প্রচারণা শুরু করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল মিছিল বের করা হয়।


মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে দিয়ে নিলটুলি হয়ে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়। সেখানে ইমামউদ্দিন চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ ও ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ এবং যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।


বক্তব্যে এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ফরিদপুরের মানুষ শান্তিতে থাকতে চাই, নিরাপদে থাকতে চাই তাই ফরিদপুর বাসীর প্রতি আমার ওয়াদা ও প্রতিশ্রুতি এই শহর হবে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, এবং দুর্নীতি মুক্ত একটি শান্তির নিরাপদ শহর। তিনি আরো বলেন আমাদের দল পরিকল্পনা নিয়েছে এদেশের মানুষের শান্তির, নিরাপত্তার এবং উন্নয়নের। যেখানে বৈষম্যহীন সমাজ ও বৈষম্যহীন একটি দেশ গড়ে তুলবো। আমরা কোন মেগা প্রজেক্ট হাতে নিয়ে মেগা দুর্নীতির সুযোগ করে দেব না। সাধারণ মানুষের নিত্য দিনের জীবন শান্তির সুখের এবং নিরাপদ হবে এই প্রতিশ্রুতি আমার দলের এবং আমার।  এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এর আগে সকালে ফরিদপুর পৌরসভার ১৭-১৮ ও ১৯ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ করে ধানের শীষের পক্ষে নিজের জন্য ভোট চেয়েছেন ফরিদপুর সদর ৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।