ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের ১০৫তম ব্যাচের পরিচিতি সভা আজ ২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে| ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন|
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন| বিভাগের প্রভাষক তাপসী রাবেয়া স্বাগত বক্তব্য দেন| অনুষ্ঠানে ‘শোভা-রাসেল শিক্ষাবৃত্তি’র জন্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাহমিনা ইয়াসমিন শোভা ১২ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন|
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানান| তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে সহ-শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।