info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ঢাবির জিয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাবির জিয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাবির জিয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. আসিফ মেহমুদ আবাবিল চ্যাম্পিয়ন এবং একাউন্টিং বিভাগের শিক্ষার্থী হোসনে ইয়াসিন আরাফাত রানার্স-আপ হয়েছেন। প্রতিযোগিতা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ডাকসু’র ভিপি সাদিক কায়েম, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন-সহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, হল সংসদের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছি

লেন।