info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
Save to Wishlist
আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
ঢাবি প্রতিনিধি:
আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রানার্স আপ হয়েছে। ‘‘বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গণে বন্ধুত্ব’’ স্লোগান নিয়ে আজ ২৪ জুন ২০২৬ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
জুডো প্রতিযোগিতায় ছাত্র গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয় ০৪টি স্বর্ণ, ০৪টি রৌপ্য ও ০৩টি তাম্র পদক লাভ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ০১টি স্বর্ণ, ০১টি রৌপ্য ও ৩টি তাম্র পদক অর্জন করে।
ছাত্রী গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয় ০২টি স্বর্ণ, ০৪টি রৌপ্য ও ০২টি তাম্র পদক লাভ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ০১টি স্বর্ণ, ০১টি রৌপ্য ও ০১টি তাম্র পদক অর্জন করে। 
প্রতিযোগিতা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো কমিটির সভাপতি অধ্যাপক ড. উপমা কবির। এর আগে সকালে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন প্রতিযোগিতা উদ্বোধন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো দলের ম্যানেজার অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া এবং জুডো ও কারাতের ইনচার্জ নয়না চৌধুরী- সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, দিনব্যাপী প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!