info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ঢাবি আন্তঃহল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঢাবি আন্তঃহল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Save to Wishlist
ঢাবি আন্তঃহল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছাত্র গ্রুপে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী খন্দকার আব্দুস সোয়াদ চ্যাম্পিয়ন এবং স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী ওমর আল সাহারী রানার্স আপ হয়েছেন। ছাত্রী গ্রুপে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী ফারজানা সুলতানা ঐশি চ্যাম্পিয়ন এবং রোকেয়া হলের শিক্ষার্থী পূর্বিতা পিয়াসি রানার্স আপ হয়েছেন।

এছাড়া, আন্তঃহল টেবিল-টেনিস প্রতিযোগিতায় ছাত্র গ্রুপে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী মুহতাসিন আহমেদ হৃদয় চ্যাম্পিয়ন এবং জগন্নাথ হলের শিক্ষার্থী স্যামস্যং বম রানার্স আপ হয়েছেন। ছাত্রী গ্রুপে রোকেয়া হলের শিক্ষার্থী সাদিয়া রহমান মৌ চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থী মোনালি দে রানার্স আপ হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল ১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তঃহল ব্যাডমিন্টন ও টেবিল-টেনিস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল-টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!