info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরের চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুরের চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
Save to Wishlist
ফরিদপুরের চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাহবুব পিয়াল, ফরিদপুর:
ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের সভাপতি এ্যাড. মোঃ হাসান মেহেদী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। 
এসময়  ফরিদপুর জেলা ক্রিড়া কর্মকর্তা আল-আমিন খন্দকার, ফরিদপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন-আহ্বায়ক এ বি সিদ্দিক মিতুল, ফরিদপুর সদর বিএনপির সহ-সভাপতি নাজমুল বেপারি, ফরিদপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর, ফরিদপুর জেলা জিয়া শিশু-কিশোর সংগঠনের সহ-সভাপতি এ্যাড. সেলিম শাহরিয়া, চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
পবিত্র কোরআন তেলাওয়াতের ও জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় সকল অতিথিদের ব্যাচ প্রদান ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান উদ্বোধনের পরেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। 
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!