info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ঢাবি স্যার এ এফ রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাবি স্যার এ এফ রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
Save to Wishlist
ঢাবি স্যার এ এফ রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী সিজান চ্যাম্পিয়ন এবং দর্শন বিভাগের শিক্ষার্থী মো. তোফায়েল আহাম্মেদ রানার্স-আপ হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা আজ ১২ এপ্রিল ২০২৬ রবিবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কাজী মাহফুজুল হক সুপণ-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, ডাকসু’র ভিপি সাদিক কায়েম, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া-সহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, হল সংসদের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!