info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ঢাবি আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় উত্তরাঞ্চলে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট চ্যাম্পিয়ন

ঢাবি আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় উত্তরাঞ্চলে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট চ্যাম্পিয়ন
Save to Wishlist
ঢাবি আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় উত্তরাঞ্চলে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট চ্যাম্পিয়ন

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় উত্তরাঞ্চলের ফাইনালে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ৬ উইকেটে সমাজবিজ্ঞান বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আজ ১৫ এপ্রিল ২০২৬ বুধবার কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সমাজবিজ্ঞান বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ১৬.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান করে বিজয়ী হয়। সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের রবিন ৩৫ বলে ৭০ রান করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সিফাত সাদিক খান ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ডাকসু’র ভিপি সাদিক কায়েম, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন এবং কার্যনির্বাহী সদস্য ইমরান হোসেন উপস্থিত ছিলেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!