ঢাবি প্রতিনিধি:
ঢাকা
বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভিন্ন পরীক্ষায় অসাধারণ
ফলাফলের জন্য ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে ‘চেয়ার’স অ্যাওয়ার্ড’ প্রদান করা
হয়েছে। এরমধ্যে ১৩তম ও ১৪তম ব্যাচের বিএসএস (সম্মান) ও মাস্টার্স পরীক্ষায়
কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১৭ জনকে এবং পিএমআইআর পরীক্ষায় অসাধারণ ফলাফলের
জন্য ৭জনকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
আজ ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার
বিভাগীয় মিলনায়তনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস
এম আলী আশরাফের সভাপতিত্বে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড
তুলে দেওয়া হয়।
ফরেন সার্ভিস একাডেমির রেক্টর অ্যাম্বাসেডর মুহাম্মদ
আব্দুল মুহিত এবং পিএমআইআর প্রোগ্রামের পরিচালক অধ্যাপক এহসানুল হক
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চেয়ার’স অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন,
খন্দকার তাহমিদ রেজওয়ান, কাওসার উদ্দিন, নূর নাহার সুকন্যা, কাজী আশজাদ
হোসেন, রাফিউল করিম, তাহিয়া আফরা জান্নাতি, কাওসার উদ্দিন মাহমুদ, আনিম
শাহরিয়ার মৌন, নুসরাত তাসনিম, ফারিয়া ইসলাম, তাবাসসুম এলাহী, সৈয়দা
মুবাশ্বির মাহজাবিন নাহিয়ান, ফেরদৌসী জামান, মোজাহিদুর রহমান সুফি, আহমদ
শামস কাদির, জাহিদুর রহিম, শেখ মোহাম্মদ হাসিব আজিজ, মোঃ শোয়েব রিফাত ওমি,
মোঃ রফিকুর রহমান ও গাজী মোস্তফা ফুয়াদ।