info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

এমপির সামনেই মাদক সেবন, দুই মাদকসেবী আটক

এমপির সামনেই মাদক সেবন, দুই মাদকসেবী আটক
এমপির সামনেই মাদক সেবন, দুই মাদকসেবী আটক
মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া ইকোপার্ক এলাকায় সংসদ সদস্যের সামনেই প্রকাশ্যে মাদক সেবনের সময় দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার সকালে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান নয়াচর ইকোপার্ক এলাকায় চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে যান। এ সময় তার সামনেই দুই ব্যক্তি মাদক সেবন করতে থাকেন। বিষয়টি নজরে আসলে তিনি সঙ্গে থাকা পুলিশ সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তাদের আটকের নির্দেশ দেন।

পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাদারীপুর সদর উপজেলার নয়ারচর এলাকার আবুল বেপারী (৫৫), পিতা- মৃত মোবারক বেপারী এবং মো. রাজিব খান (৩৫), পিতা- সিরাজ খানকে আটক করে। এরপর তাদের মাদারীপুর সদর উপজেলা কার্যালয়ে নিয়ে আসা হয়।

পরে মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দুইজনকে পৃথক দুই মামলায় প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে মোট ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।