ঢাবি প্রতিনিধি:
যথাযোগ্য
মর্যাদায় আগামী ২৫ মে ২০২৬ (১১ জ্যৈষ্ঠ ১৪৩৩) সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত হবে। এ
উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
জন্মবার্ষিকীর এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’।
পরে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম-এর সভাপতিত্বে কবি’র সমাধি প্রাঙ্গণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী স্মরণ সভায় উপস্থিত থাকবেন। বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন) অনুষ্ঠান সঞ্চালন করবেন। বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজম স্মারক বক্তৃতা প্রদান করবেন। এছাড়া, সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ নজরুল সংগীত পরিবেশন করবেন।