info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরে ইটভাটার লরিকে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রীর

ফরিদপুরে ইটভাটার লরিকে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রীর
ফরিদপুরে ইটভাটার লরিকে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রীর

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি:
 ফরিদপুর জেলা শহরে ইটভাটার মাটি বহনকারী লরি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের সংঘর্ষে উপাসনা ঘোষ (২২) নামে এক কলেজছাত্রী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ (২৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২টার দিকে শহরের  মেরিন ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত উপাসনা ঘোষ শহরের ঝিলটুলি এলাকার উত্তম ঘোষের মেয়ে। তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। আর আহত আকাশ জেলার বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার বিধান সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শিক্ষার্থী আকাশ তার মোটরসাইকেলে (ডিসকভার রাজবাড়ি-হ-১১-৩৫৩০) উপাসনা ঘোষকে নিয়ে টেপাখোলা এলাকার রিয়ো পেট্রলপাম্প থেকে জ্বালানি নিয়ে বেরিবাঁধ সড়ক হয়ে শহরের দিকে ফিরতেছিলেন। পথিমধ্যে মেরিন ইন্সটিটিউটের সামনে পৌঁছালে সামনে থাকা ইটভাটার মাটি বহনকারী একটি লরি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১৭-০৫৬০) ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন। আহত চালক আকাশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরি ট্রাকের হেলপার হোসেন মোল্লাকে (১৯) হেফাজতে নিয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।