info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

পবিত্র ঈদুল আযহা’র ছুটি শেষে ঢাবি’র অফিসসমূহ খুলেছে

পবিত্র ঈদুল আযহা’র ছুটি শেষে ঢাবি’র অফিসসমূহ খুলেছে
পবিত্র ঈদুল আযহা’র ছুটি শেষে ঢাবি’র অফিসসমূহ খুলেছে

ঢাবি প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা’র ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আজ ১ জুন ২০২৬ সোমবার শুরু হয়েছে। ছুটি শেষে প্রথম কর্মদিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রশাসনিক ভবনের বিভিন্ন অফিস পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী-সহ অফিস প্রধানগণ তাঁর সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ আগামী ২২ জুন ২০২৬ থেকে যথারীতি শুরু হবে।