ঢাবি প্রতিনিধি:
বিভিন্ন কর্মসূচির
মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলে দু’দিনব্যাপী বৈশাখী উৎসব আজ ১৬
এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার শুরু হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- মেহেদী ও আলতা
উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রঙ খেলা ও ফ্লাশমব, মিস রোকেয়া
প্রতিযোগিতা, কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ সকালে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে এই উৎসব উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল সংসদ এই
উৎসব আয়োজন করেছে।
রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে হল সংসদের কোষাধ্যক্ষ ড. রুমানা পারভিন এ্যানি, হল সংসদের সহ-সভাপতি ফাতেমাতুল জান্নাত ইমা, সাধারণ সম্পাদক সিনথিয়া মেহরিন সকাল, সংস্কৃতি সম্পাদক জান্নাতুল ফেরদৌস তিশা-সহ হল সংসদের নেতৃবৃন্দ ও বিভিন্ন হলের ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
দু’দিনব্যাপী এই বৈশাখী উৎসবে নাগরদোলা ও বায়োস্কোপের আয়োজন রয়েছে। এছাড়া, বিভিন্ন স্টলে আলতা, কলকা, মেহেদী ও মিষ্টান্নের আয়োজন করা হয়েছে।