ঢাবি প্রতিনিধি:
পাণ্ডুলিপি
বিষয়ক ৩দিনব্যাপী কর্মশালা আজ ০৫ মে ২০২৬ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়
গ্রন্থাগারের ই-জোনে শুরু হয়েছে| ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক
ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার
উদ্বোধন করেন|
ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন| উপ-গ্রন্থাগারিক সাদিয়া আফরিন স্বাগত বক্তব্য দেন| বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন) প্রবন্ধ উপস্থাপন করেন| সহকারী গ্রন্থাগারিক তাসলিমা আক্তার অনুষ্ঠান সঞ্চালন করেন|
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের পাণ্ডুলিপিসমূহ যথাযথভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব পাণ্ডুলিপি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞানভান্ডারকে সর্বদা সমৃদ্ধ করবে| দেশের শিক্ষা ও গবেষণার উন্নয়নে তিনি এসব পাণ্ডুলিপির পাঠোদ্ধার ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন|
উল্লেখ্য, কলা অনুষদভুক্ত ৯টি বিভাগের ৫১জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করছেন|