info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

লালমনিরহাটে বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ

লালমনিরহাটে বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ
লালমনিরহাটে বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ

আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে।

‎রোববার (১৪ জুন) মধ্যরাতে জেলার হাতীবান্ধা উপজেলার উত্তর ঝাউরানী সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

‎​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝাউরানী বিওপির একটি বিশেষ টহলদল উত্তর ঝাউরানী এলাকায় অবস্থান নেয়। এ সময় কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারীকে আসতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আনুমানিক ৩২ হাজার ৮০০ টাকা মূল্যের ৮২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।

‎​১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ।এই চক্রের সাথে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।