info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ঢাবি ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের এম.এস ২৯তম ব্যাচের নবীনবরণ

ঢাবি ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের এম.এস ২৯তম ব্যাচের নবীনবরণ
ঢাবি ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের এম.এস ২৯তম ব্যাচের নবীনবরণ

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের এম.এস. ২৯তম ব্যাচের নবীনবরণ গত ৯ জুন ২০২৬ মঙ্গলবার সন্ধ্যায় সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (ঈঅজঝ) ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয়| ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, আইইউবিএটি’র প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মাদ মাহমুদুর রহমান এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আনোয়ারা ˆসয়দ হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে  স্বাগত জানিয়ে বলেন, একাডেমিক উৎকর্ষতা অর্জন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, গবেষণামুখী চিন্তাভাবনার বিকাশ ও মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নে তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, ˆনতিকতা ও পেশাগত দায়িত্ববোধের সমন্বয়ে দক্ষ ও সহমর্মী মনোবিজ্ঞানী হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নবীন শিক্ষার্থী, বিভিন্ন ব্যাচের বর্তমান শিক্ষার্থী এবং বিভাগীয় অ্যালামনাইরা অংশগ্রহণ করেন| বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।