আবুহাসান (আকাশ), লালমনিরহাট:
লালমনিরহাট
সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা
ট্যাবলেট, ইস্কাপ সিরাপ এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে লালমনিরহাট
ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
গতকাল বুধবার (১০ জুন) গংগারহাট বিওপির টহলদল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে ফুলবাড়ী থানার উত্তর
কুটিচন্দ্রখানা এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় চোরাকারবারীরা বিজিবি’র
উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪৪৫ পিস
ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এদিকে,
একই দিন সন্ধ্যায় বিদ্যাবাগিস এলাকায় আরেকটি অভিযানে একটি সন্দেহভাজন
মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে সেখান থেকে ২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ এবং ১টি সুজুকি ১২৫ সিসি
মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মাদক ও মোটরসাইকেলের সর্বমোট সিজার মূল্য ২
লক্ষ ৪৪ হাজার ৩০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি’র এই মাদক বিরোধী কঠোর অবস্থান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পলাতক চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।