info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

যশোরে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে আহত

যশোরে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে আহত
যশোরে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে আহত

যশোর প্রতিনিধি:

যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে মঙ্গলবার দুপুর ২টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আরাফাতের মা নিহত হয়েছেন। একই ঘটনায় মোটরসাইকেল চালক ছেলে আহত হয়েছেন। নিহত মহিলা যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মা তার ছেলের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন। চাঁচড়া চেকপোস্ট এলাকায় পৌঁছালে হঠাৎ একটি বালিবাহী ড্রাম ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় মা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং ট্রাকের চাকা তার শরীরের উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ছেলে ইয়াসিন আরাফাত আংশিকভাবে আহত হন।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিহতের অকাল মৃত্যুতে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং পরিবারের সঙ্গে সমবেদনা জানিয়েছেন।