মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর
প্রেসক্লাবের ২০২৬-২০২৮ সালের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম
নবগঠিত কমিটির কপি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন।
নবগঠিত
কমিটিতে দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. অলিউল আহসান কাজলকে
সভাপতি এবং বাসস ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের
প্রতিনিধি বেলাল রিজভীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি: শফিক স্বপন (এটিএন বাংলা)।
সহ-সভাপতি:
সাব্বির হোসেন আজিজ (ডেইলি এশিয়ান এইজ), এস.এম আরাফাত হাসান (দৈনিক সকালের
সময়), রিপন চন্দ্র মন্ডলিক (ইন্ডিপেনডেন্ট টিভি)।
যুগ্ম সাধারণ সম্পাদক: সাগর হোসেন তামিম (চ্যানেল ২৪), শাহাদাত হোসেন জুয়েল (দৈনিক নয়াদিগন্ত), নাজমুল হক (দৈনিক মানবকণ্ঠ)।
সাংগঠনিক সম্পাদক: গাউস-উর রহমান (দৈনিক দিনকাল)।
দপ্তর সম্পাদক: আরিফুর রহমান (৭১ টেলিভিশন)।
প্রচার ও প্রকাশনা সম্পাদক: এমদাদ খান (বাংলাদেশ টুডে)।
কোষাধ্যক্ষ: কে এম, রাশেদ কামাল (দৈনিক কালবেলা)।
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: রাকিব হাসান (নাগরিক টেলিভিশন)।
ক্রীড়া সম্পাদক: গোলাম আজম ইরাদ (দৈনিক বাংলার সময়)।
মহিলা বিষয়ক সম্পাদক: স্বর্ণা সারোয়ার (সাপ্তাহিক আশ্বাস)।
কার্যকরী
সদস্য হিসেবে রয়েছেন— এনায়েত হোসেন (দৈনিক সংগ্রাম), আবুল হাসান সোহেল
(দৈনিক ইনকিলাব), রাহাত হোসাইন (চ্যানেল আই), অভিজিৎ কর্মকার (সময়
টেলিভিশন), ও মো. মনিরুজ্জামান মনির (জেটিভি)।