info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে মাদারীপুরে ৫ কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ

ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে মাদারীপুরে ৫ কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ
ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে মাদারীপুরে ৫ কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে ‘ভূমি সেবা মেলা-২০২৬’ উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে দুটি প্রকল্পের আওতায় মোট ২০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে সর্বমোট ৫ কোটি ৮ লাখ ৫১ হাজার ৩৫৭ টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম। সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিগার সুলতানা এবং মাদারীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ আবুল হাছনাত। এছাড়া জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো, সার্ভেয়ারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর সহযোগিতা ছাড়াই প্রকৃত জমির মালিকদের হাতে দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় ক্ষতিপূরণের অর্থ পৌঁছে দিতে জেলা প্রশাসন কাজ করছে।

ক্ষতিপূরণের চেক হাতে পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেন।