info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক

বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক
বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক

শাহারুল ইসলাম ফারদিন,যশোর প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলাধীন বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ট্যাপেন্ডালসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বেনাপোল আইসিপির আমদানি-রপ্তানি গেটে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর সদস্যরা ট্রাকটির ভেতর থেকে অবৈধ ভারতীয় ১ হাজার ৬শ পিস ট্যাপেন্ডাল উদ্ধার করেন।
এ সময় মো. আনার গাজী (৩৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও থানার মনিগ্রাম সুখপুকুর গ্রামের হাজরা গাজীর ছেলে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ ছিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপির আমদানি-রপ্তানি গেটে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ট্রাকের ভেতর থেকে অবৈধ ভারতীয় ১ হাজার ৬শ পিস ট্যাপেন্ডাল উদ্ধার করা হয় এবং একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত অবৈধ ভারতীয় ট্যাপেন্ডালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।